সিলেটের গোলাপগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় মজলিস কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। অন্যদিকে মহান স্বাধীনতা দিবস আমাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী মূল্যবোধের চর্চা এবং নৈতিকতা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খেলাফত মজলিসের কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা এনামুল হক কাফি, উপজেলা সহসভাপতি মাওলানা বুরহানুদ্দীন, মাওলানা আলী আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি জাবের আল হাসান, জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহসভাপতি হাফিজ আব্দুস সালাম, হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, সহসাধারণ সম্পাদক মাঈনুদ্দিন লিটন, কোষাধ্যক্ষ সাজিদুর রহমান, সহকোষাধ্যক্ষ মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাহনুর প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।