• ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান

bijoy71news
প্রকাশিত মে ২৬, ২০২৬
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের চেতনা ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখুক।

তিনি মহান আল্লাহর দরবারে সকলের ইবাদত ও কোরবানি কবুল হওয়ার কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

আনোয়ার শাহজাহান বর্তমানে সম্পাদক, আমাদের প্রতিদিন; সভাপতি, ইউকে বাংলা অনলাইন প্রেস ক্লাব; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন বাংলা স্কুল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের জন্য সুন্দর, আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের শুভকামনা জানান।