• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন

bijoy71news
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহবায়ক ক‌মি‌টি গঠন করা হয়েছে। রোববার (৮ মার্চ) প্রেসক্লাব কার্যাল‌য়ে ইফতার পরবর্তী সভায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ৪ নভেম্বর তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দীর্ঘ সাড়ে তিন বছরেও নতুন সদস্য সংগ্রহ ও কার্যকরী কমিটি গঠন করতে পারেনি।
এ প্রেক্ষিতে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এনামুল হক এনামকে আহ্বায়ক ও ইমরান আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক হারিছ আলী, সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমি-ভবন দাতা আনোয়ার শাহজাহান, সা‌বেক সভাপ‌তি এনামুল হক এনাম, সা‌বেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সা‌বেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সদস‌্য সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২০ দিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে।