যুক্তরাজ্য প্রতিনিধি
ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মার্চ অনুষ্ঠিত এক সভায় ড. মোহাম্মদ ফইজ উদ্দিন এমবিইকে প্রেসিডেন্ট এবং ব্যবসায়ী শাবুল মিয়াকে সেক্রেটারি জেনারেল করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিইকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিলর মুমতাজ হুসাইনকে ভাইস প্রেসিডেন্ট, সিআইপি কায়ছর আহমেদকে ভাইস প্রেসিডেন্ট, বাহার উদ্দিনকে জয়েন্ট সেক্রেটারি, নুরুল হক শিপুকে অর্গানাইজিং সেক্রেটারি এবং ব্যবসায়ী ফয়েজ আহমেদকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, সুলতান আহমেদ, ডাক্তার তানভীর উদ্দিন আহমেদ এবং হুসনা আরা বেগম।
কমিটি গঠনের পূর্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সভাপতিত্ব করেন এবং নুরুল হক শিপু সভা পরিচালনা করেন। সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যেকোনো পরিস্থিতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করে যাবে।
নবনিযুক্ত প্রেসিডেন্ট ড. মোহাম্ম্মদ ফইজ উদ্দিন এমবিই বলেন, “আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যতদিন থাকবে ততদিন ব্রিটিশ বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”
সভায় বিলেতে বসবাসরত বাঙালিদের ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। আগামী দুই বছরের মধ্যে এসব দাবির বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
পরিশেষে সভার সভাপতি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সর্বসম্মতিক্রমে গৃহীত কমিটির অনুমোদন প্রদান করেন।