পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় আলোচিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তাকে সাধুবাদ জানান সেনাপ্রধান।
এসময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানিয়ে তার সাথে করমর্দন করেন এবং তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক নারীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সাথে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।