• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক লীগের শোক সভা

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক লীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট বিকাল ৪টায় টিএনটি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের দপ্তর সম্পাদক নাছির উদ্দিনের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
মুজিব বাবুর্চির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও শ্রমিক লীগ সভাপতি আজিজুর রহমান আজিজ, প্রবীণ শ্রমিক নেতা জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি আব্দুস সত্তার, জেলা জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, যুব শ্রমিক লীগ সম্পাদক আদনান খান হেলাল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লিয়াকত মুন্সি, মনসুর আলী, মীর সাইফুল, মুহিবুর রহমান, মন্তাজ বাবুর্চি, তারেক আহমদ, জহির মিয়া, শাহীন বাবুর্চী, রুবেল, আজমল, তানভীর আহমদ, দিলওয়ার প্রমুখ।