• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নৌ দূর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে -গোলাম মোহাম্মদ কাদের

bijoy71news
প্রকাশিত মে ৩, ২০২১
নৌ দূর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে  -গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা, সোমবার, ৩ মে ২০২১ : মাদারীপুর-এর শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড-এর সাথে যাত্রী বোঝাই স্পিড বোট-এর সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেয়া যায় না। নৌ দূর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান গোলাম মোহাম্মদ কাদের।
মাদারীপুর-এর শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড-এর সাথে যাত্রী বোঝাই স্পিড বোট-এর সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রেস বিজ্ঞপ্তি