• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মামলা থেকে অব‌্যাহ‌তি দিতে আইফোন চাওয়া এসআই ক্লোজড

bijoy71news
প্রকাশিত জুন ১৩, ২০২৪

মামলা থেকে অব্যাহতি দিতে আইফোন ও টাকা চাওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ তাকে ক্লোজড করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

তিনি জানান, এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে গত ১০ জুন সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয় তাকে ক্লোজড করেন।

জানা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আশিঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়ার সাথে গত ২৯ মে মুঠোফোন একটি মামলার বিষয়ে কথাবার্তা হয়। এসময় এসআই মিজানুর ভুক্তভোগী আরজু মিয়াকে বলেন, ‘মামলা থেকে অব্যাহতি পেতে হলে ‘আইফোন’ ও অর্থ ঘুষ দিতে হবে।’

বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুক্তভোগী জানান। যার প্রেক্ষিতে এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়।