• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

bijoy71news
প্রকাশিত মে ৩০, ২০২৪
হবিগঞ্জে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সহকারী প্রিজাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদুল ইসলাম বলেন, মো. এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব‍্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) সদর রঞ্জন চন্দ্র দে বলেন, ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।