• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবার রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩
এবার রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষে সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী এই নোটিশ দেন। আগামীকাল সোমবার ১০টায় রনজিত সরকারকে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

 

নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকার গত বুধবার সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এরপর মোটরসাইকেল শোডাউনসহ তিনি ৪০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা সদর বাজারে যান। সেখান বক্তব্য দেন এবং তাকে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এজন্য সোমবার ১০টায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে রনজিত সরকারকে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছে।