• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরিবারের সচ্চলতা ফেরানো হলো না উজ্জলের!

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের বাসিন্দা মো.আবু ছইবুর মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (৩০)। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় উজ্জল মিয়া পরিবারের সচ্চলতা ফেরাতে ২০১৭ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। বিগত প্রায় ছয় বছরের কঠোরশ্রমে সবেমাত্রই পরিবারে সচ্চলতা ফেরাতে শুরু করছিলেন তিনি৷ হঠাৎ একটি দুর্ঘটনায় উজ্জল মিয়ার মৃত্যুতে পরিবারের সচ্চলতার সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর ) সকাল ১০ টায় মালয়েশিয়ার জোহর বাহরু রাজ্যের গ্যালান পাতাহের তানজুন প্যালেসা বন্দরের লাইব্রেরিয়ান নিবন্ধিত আলফাস লিবিয়া জাহাজে কাজ করার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন উজ্জ্বল মিয়া৷ প্রায় বিশঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে পরদিন বুধবার সকাল ৬ টায় সেখানকার ফায়ার এন্ড রেসকিউ সার্ভিসের ডুবুরি দল উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।

উজ্জ্বলের সহকর্মী ও তার ফুফাতো ভাই সুমন জানান, ঘঠনার দিন ৩ অক্টোবর সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ডিউটি ছিলো উজ্জলের। ডিউটি শুরু হবার পর সকাল দশটার দিকে উজ্জল পা পিছলে সাগড়ে পড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমের প্রায় ২০ ঘন্টা অভিযান শেষে পরদিন বুধবার সকাল ৬ টায় উজ্জ্বলের ভাসমান লাশ উদ্ধার করেন তারা।

কোম্পানির মাধ্যমে উজ্জলের মরদেহ দেশে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

উজ্জ্বল মিয়ার চাচাতো ভাই মামুন জানান, পরিবারের সচ্চলতা ফেরাতে ২০১৭ সালে মালয়েশিয়া পাড়ি জমান উজ্জ্বল। বিগত ছয় বছরে পরিবারকে বেশ সাপোর্টও করেছেন তিনি। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা পরিবারটিকে থমকে দিয়েছে।

উপজেলার স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মিয়া জানান, উজ্জ্বল মিয়ার মৃত্যু সংবাদটি বুধবার জানতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন বিষয়টি এইমাত্র জানতে পেরেছি৷ লাশ আনার ব্যাপারে উপজেলা প্রশাশনের পক্ষ থেকে উনাদের সব রকমের সহযোগীতা প্রদান করা হবে৷

উজ্জ্বলের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।