• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

bijoy71news
প্রকাশিত মার্চ ২৩, ২০২১

বি৭১নি ডেস্ক ::
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি সকালে ঢাকাস্থ আবহাওয়া সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম ও মো. আশরাফ হোসেন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে। জাতীয় দৈনিক পত্রিকায় বাংলা ও ইংরেজিতে ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
এছাড়াও, অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র স্বাস্থ্যবিধি মেনে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মূল গেইটসহ অফিস চত্ত্বরে বিভিন্ন রংঙের পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। গুরুত্ব অনুযায়ী এ অধিদপ্তরের বিভিন্ন শাখা অফিসসমূহ দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।