• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কামরান ভাই ছিলেন আমার আত্মার আত্মীয় : কালাম চেয়ারম্যান

bijoy71news
প্রকাশিত জুন ১৫, ২০২০

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ কামরান আত্মার আত্মীয় ছিলেন বলে জানিয়েছেন কুচাই ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম।
এক শোক বার্তায় আবুল কালাম বলেন, ‘বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে পুরো সিলেটের মানুষ একজন দক্ষ রাজনীতিবিদ ও অভিভাবক হারিয়েছেন। যে ক্ষতি কখনই কাটিয়ে উঠা সম্ভব নয়। তিনি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানকে আমি কামরান ভাই বলে ডাকতাম। অত্যন্ত ¯েœহ করতেন আমায়। তাঁর মৃত্যুর খবর শুনার পর থেকে নিজের আর সামলাতে পারছি না। গণমানুষের এমন নেতা হারিয়ে আমরা বাকরুদ্ধ। আল্লাহ প্রিয় কামরান ভাইকে শহিদি মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন (আ-মিন)। বিজ্ঞপ্তি