• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়ার মোটেলে হামলা, চারজন নিহত

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে একটি মোটেলে হামলা চালিয়েছেন এক বন্দুকধারী। তার এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার শহরের মূল ব্যবসায়িক জেলায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সাংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। নর্দান টেরিটরির পুলিশের বরাত দিয়ে সাংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ওই ব্যক্তিকে আটকের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামরিক পোশাকে তিন কর্মকর্তা তাকে নিবৃত করার চেষ্টা করছেন। এ সময় নিজেকে ছাড়াতে চেষ্টা করছেন ওই ব্যক্তি।
অস্ট্রেলিয়ার সরকারি টেলিভিশনে জানানো হয়, সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে ডারউইনের পামস মোটেল ও তার কাছাকাছি স্থানে এক বন্দুকধারী এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়েন। মোটেলের প্রতিটি কক্ষে গিয়েও লোকজন খুঁজে খুঁজে গুলি চালান তিনি।
জন রোস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গোলাগুলির পর ওই ব্যক্তি দৌঁড়ে বেরিয়ে যান। এরপর একটি পিকআপে চড়ে চলে যান।
গত বছরের মে মাসে একটি আত্মঘাতী হামলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি পরিবারের সাত সদস্য নিহত হন। ওই ঘটনার পর আজকের ঘটনাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলে আখ্যায়িত নর্দান টেরিটরির ডারউইন কর্তৃপক্ষ।