• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ ৩২ জন নিহত

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ ৩২ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন, জানিয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স।

দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের শুরু থেকে এই হামলাগুলো ‘সবচেয়ে জোরালো’।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামলায় লক্ষ্যবস্তু ছিল ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো, অস্ত্রাগার, অস্ত্র উৎপাদনকেন্দ্র এবং হামাসের দুটি হামলা কেন্দ্র।

হামাস এ ঘটনার তীব্র সমালোচনা করেছে এবং যুক্তরাষ্ট্রকে “অবিলম্বে পদক্ষেপ নেওয়ার” আহ্বান জানিয়েছে। হামলায় নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের সাতজন রয়েছেন। শিফা হাসপাতালে কর্মকর্তারা জানান, শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।

বিবিসি