• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, দায় স্বীকার আইএসের

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের টুইটারে একটি টুইট করে এই দায় স্বীকার করেছে তারা।
তবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সাইট ইন্টেলিজন্সের বরাত দিয়ে আইএস মালিবাগে হামলার দায় স্বীকার করলেও তা সঠিক নয়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশের মনোবল ভেঙে দেয়ার লক্ষ্যেই মালিবাগে হামলা চালানো হয়েছে। মালিবাগের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
গতকাল রোববার রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ওই ঘটনায় ট্রাফিক পুলিশের এক নারী এএসআই ও এক রিকশাচালক আহত হয়। বিস্ফোরণের এই ঘটনা ঘটার পরপরই গতকাল থেকে তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিট। আহত পুলিশের ওই নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার বাবলী (২৮)। বিস্ফোরণে বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক রিকশাচালকও আহত হন। তার মাথায় জখম হয়েছে। এ সময় এক পথচারীও সামান্য আহত হন।