• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মার্চে সব জ্বালানির দাম অপরিবর্তিত

bijoy71news
প্রকাশিত মার্চ ২, ২০২৬
মার্চে সব জ্বালানির দাম অপরিবর্তিত

মূল্য অপরিবর্তিত রেখে চলতি মার্চ মাসের জ্বালানি তেলের ‘পুনর্নির্ধারিত দাম’ ঘোষণা করেছে সরকার। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।