• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পোস্টাল ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
পোস্টাল ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এখন পর্যন্ত সোয়া ৪ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানান।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সালীম বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার।

সালীম আহমাদ খান জানান, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন। আর বাংলাদেশে ব্যালট পৌঁছেছে ২১ হাজার ৫০৮টি।