• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে নির্বাচনী বহরে হামলা, বিজেপি বিধায়কসহ নিহত ৫

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ভারতে সাধারণ নির্বাচনের দুদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীরা এ হামলা চালায়।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ছত্তিশগড়ের দন্তেওয়ারায় বিজেপির একটি মিছিল যাচ্ছিল। এতে মাওবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এক বিষ্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বিকেলে ওই জেলা দিয়ে ভীমা মাণ্ডবীর গাড়িবহর যাওয়ায় সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে ধ্বংস হয়ে গেছে বিজেপি বিধায়কের গাড়ি। হামলার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হামলায় তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।
নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকা কর্মীরা ভীমা মাণ্ডবীর মৃত্যুর আভাস দিয়ে জানিয়েছে, এ ঘটনায় সব দেহরক্ষীসহ তিনি মারা গেছেন।
এর আগে বিধানসভা নির্বাচনের শুরুতে হামলা হয়েছিল দন্তেওয়ারায়। এই রাজ্যে ১১ ও ১৮ এপ্রিল নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।