• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইমরান খানের মিটিং চলার সময় কার্যালয়ে আগুন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কর্যালয়ের ভেতরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ এফ ম্যাককেঞ্জির সঙ্গে বৈঠক করছিলেন ইমরান খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভবনের যে তলায় আগুন লেগেছিল, তার নিচ তলায় বৈঠক করছিলেন ইমরান খান। তবে আগুন লাগার খবর পেয়েও তিনি ওই বৈঠক চালিয়ে যান। এ সময় তার আগে কর্মীদের বের হয়ে যেতে নির্দেশ দেন ইমরান।
পাকিস্তানের সংসদের কাছে উচ্চ নিরাপত্তা বিশিষ্ট অঞ্চলে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলার প্রশাসনিক কার্যালয়ের একটি বিভাগে এ আগুন লাগে। একটি শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তবে অফিসে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।