• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই তাদের উদ্দেশ্য : কাদের

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অস্তিত্ব টিকিয়ে রাখা ও নেতাকর্মীদের চাঙ্গা করতে বিএনপি ট্রাইব্যুনালে মামলা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত। তখন তাদের সামনে নালিশ আর মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এই সব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য।’
বিএনপির এসব মামলা আইনগতভাবেই মোকাবেলা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে তিনি বলেন, ‘এই গণশুনানি একটি গণতামাশা। যেখানে কামাল হোসেন বিচারক সেখানে গণতামাশা ছাড়া আর কিছুই নয়।’
আগামী অক্টোবরে সম্মেলনের চিন্তা ভাবনা চলছে বলেও জানান ওবায়দুল কাদের।