• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হজ্জের সুযোগ পাচ্ছেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
চলতি বছরে পবিত্র মক্কা শরীফে দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসলিম হজ্জ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন ক্যাবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্যাবিনেট সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিউল আলম হজ্জ প্যাকেজর ঘোষণা করে বলেন, এ বছর সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন, বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন ও হজ্জ করতে পারবেন।
সরকারিভাবে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, প্যাকেজ-১ : ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা ও প্যাকেজ-২ : ৩ লাখ ৪৪ হাজার টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন ৩ লাখ ৪৪ হাজার টাকা।
বিমান ভাড়া এ বছর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা। গত বছর ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা ।
চাঁদ দেখা সাপেক্ষে ১০ আগস্ট ২০১৯ হজ্জ হবে । যারা ২০১৯ সালে হজ্জ করবেন তাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত থাকতে হবে।