• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ২১

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় জোড়া বোমা হামলায় ২১ জনের প্রাণহানি হয়েছে। এ হামলায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান।
আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় জলো প্রদেশে উপাসনা চলাকালে গির্জার ভেতরে একটি এবং পার্কিংস্থলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মুসলিম জঙ্গিরা সক্রিয় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর পশ্চিম মিন্দানাও কমান্ডের মুখপাত্র কর্নেল জেরি বেসানা।
তিনি আরও জানান, গির্জার ভেতরে অথবা খুব কাছাকাছি প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পর গির্জার গাড়ি পার্কিং এলাকায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ হামলায় সৈন্যসহ বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আবু সাইয়াফ জঙ্গিদের (এএসজি) উপস্থিতিতে জলো দ্বীপটি দীর্ঘদিন ধরে অস্থির প্রতিস্থিতি বিরাজমান রয়েছে। বোমা হামলা, অপহরণ ও শিরশ্ছেদের কারণে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনে একে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে এএসজি জঙ্গি গোষ্ঠী দায়ী।