• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনোনয়নপত্র জমা দিলেন অপু

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও এখন তিনি দারুণ ব্যস্ত। এরই মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। আর আজ রোববার বিকেলে সেই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেছি। আজ তা জমা দিলাম। এখন বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন এবং আমাকে কাজ করার সুযোগ দেন, তবে অবশ্যই আমি দায়িত্ব নিয়ে কাজটি করে যাবো।’
অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়াও সম্প্রতি তিনি অংশ নিয়েছেন ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনে। এটি নির্মাণ করছেন আকাশ আমিন।