• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গতকাল শনিবার রাজধানী লা পাজ শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে চ্যালেপটা শহরে এ ঘটনা ঘটে। বাসের অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটে।
কর্নেল ফ্রেডি বেটানকুর জানান, অরুও ও পোতোসির সংযোগ সড়কে দুই বাস মুখোমুখি সংঘর্ষ হয়। শহর থেকে ১২ হাজার ফুট উপরে ছিলো ওই রাস্তা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চ্যালেপটা মেয়র মার্টিন ফেলিসিয়ানো।
বলিভিয়ায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। পাহাড়ি রাস্তাগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা হচ্ছে। এর আগে ডিসেম্বরে এমনই এক বাস দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।