• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেক্সিকোতে পাইপলাইন বিস্ফোরণে নিহত ২১, আহত ৭১

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে একটি পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন মারা গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭১ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় মেক্সিকো শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত লাহুয়েলিলপান শহরে এই পাইপলাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভাঙ্গা পাইপলাইন দিয়ে তেল চুরি করতে গিয়ে মারা যান তারা।
হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ বলেন, অন্তত ৩০০ জন স্থানীয় বাসিন্দা একটি পাইপলাইন থেকে তেল চুরি করার চেষ্টা করছিল। কিন্তু পাইপলাইন বিস্ফোরিত হলে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু হয়েছে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধদের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আহতদের মধ্যে অনেকেই বাঁচবেন না।
মেক্সিকোতে তেল চুরির ঘটনা বেশ নিয়মিত। সরকার এ বিষয়ে গত বছর দুইশো কোটি টাকার বড় পদক্ষেপ নিলেও বারবার তা ব্যর্থ হয়।