• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: ফ্রান্স আওয়ামী লীগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করেছে। এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
বিজয় দিবসের ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ বার তাহেরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি শাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, জাকির হোসেন ভূইয়া, শুভ্রত ভট্টাচার্য্য শুভ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, ফ্রান্স যুবলীগের কামাল মিয়া, মিজান রহমান, ফ্রান্স স্বেচ্ছাসেবক লীগের সেলিম আল দ্বীন, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজেল আহমদ, সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার প্রমুখ ।
সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।