• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পর্তুগালে হেলিকপ্টার দুর্ঘটনায় ডাক্তারসহ নিহত ৪

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

বি৭১নি ডেস্ক :
পর্তুগালের পোর্তোর শহরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দেশটির পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুজন চালক, একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান চলছে, কিন্তু এখনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, আইএনইএম এর ওই হেলিকপ্টারটি স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায়। ৭৬ বছর বয়সী এক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে নামিয়ে দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি।
ভালনাগো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানান, হেলিকপ্টারটি খোঁজে ২০০ জন উদ্ধারকারী অংশ নিয়েছেন।