• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তরুণ সমাজ বিএনপির পক্ষে আছে : খসরু

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তরুণ সমাজ বিএনপির পক্ষে আছে ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নগরের চৌমুহনী ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ দাবি করেন।
আমীর খসরু বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ারকে সরকার চাইলেও থামাতে পারবে না। তরুণ সমাজ সকল অন্যায় প্রতিহত করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। ৩০ ডিসেম্বর বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।
বক্তব্য শেষে আমীর খসরু চৌমুহনী খানবাড়ির সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এসময় ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।