• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১১

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :ভারতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন।  গতকাল শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাসটি লোরান থেকে পুঞ্চ জেলায় যাচ্ছিল।  মান্ডি প্লেরা এলাকার কাছে বাসের চাকা পিছলে গেলে সেটি ১০০ মিটার নিচে একটি খাদে পড়ে যায়।  এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনায় পড়ে।

আহতদের মান্ডির স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।