• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন আলীকে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো হয়েছে’

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৬

16সহকর্মীর লাশ দাফনের আগেই সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন আলীর বিরুদ্ধে গাড়ি পুড়ানোর ‘মিথ্যা’ মামলা দায়ের করায় প্রতিবাদের ঝড় ওঠেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম থেকে শুরু করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা অব্যাহত নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। শাহীন আলীকে গাড়ি পুড়ানোর মামলায় জড়ানোয় চলছে সভাসমাবেশ ও মানববন্ধন। জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা দাবি করেছেন শাহীন আলীকে গাড়ি পুড়ানোর ‘মিথ্যা’ মামলায় অজতা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। পৃথক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমদাদ রহমান, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সভাপতি রুম্মান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার জেলা ছাত্রলীগের সহসভাপতি পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাহীন আলীর বিরুদ্ধে দায়েরকৃত গাড়ি পুড়ানোর মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি