• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত আমিরের সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
জামায়াত আমিরের সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আলোচনাকালে শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দলমত-নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সংগত সংগ্রামের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জামায়াত আমির আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

আলোচনায় রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।