• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হংকংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :হংকংয়ে প্রাইভেট বাস ও ট্যাক্সির ভয়াবহ সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।  আহত হয়েছে আরও ৩২ জন। আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর অভিমুখী বাসটি তিসিং ই দ্বীপের সুড়ঙ্গ পথ দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থেমে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।  এতে ট্যাক্সিটির পেছনের অর্ধেক দুমড়ে-মুচড়ে গেছে এবং বাসটির সামনের অংশের ক্ষতি হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইউপ সিউ মিং জানিয়েছেন, দুর্ঘটনায় ট্যাক্সি চালক ও বাসের চার যাত্রী নিহত হয়েছে।  এদের মধ্যে দুজন নারী রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এটি একটি টুরিস্ট বাস হলেও দুর্ঘটনার সময় এতে করে বিমানবন্দরে যাওয়া কর্মীদের বহন করা হচ্ছিল।