• ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে প্রবাসী রুহুল আবেদের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
গোলাপগঞ্জে প্রবাসী রুহুল আবেদের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য, গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান (ইউএসএ)-এর ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন চাঁন মিয়ার কনিষ্ঠ পুত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী রুহুল আবেদ স্বপ‌রিবা‌রে দেশে ফিরছেন।

আগামী শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে স্বপ‌রিবা‌রে নিজ জন্মভূমি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে আসবেন।

বেলা ১১টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হেলিকপ্টারটি অবতরণ করার কথা রয়েছে।

তাঁর এই আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনতা, শুভানুধ্যায়ী ও প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

এ উপলক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনে প্রস্তুতি চলছে। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে রুহুল আবেদ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ও নিজ এলাকা গোলাপগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তাঁর এই সফর প্রবাসী ও স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।