• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান ২- এর ৯০ নং সড়কে এই অফিস উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সহজে যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস।