• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অতীতে আমরা দেখেছি মক ভোটিং সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো—তো কবে নাগাদ তফসিল হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘এটা তো একাধিকবার বলেছেন আমাদের সিনিয়র সেক্রেটারি (আখতার আহমেদ)। আমরা আশা করছি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। আপনারা তখন জানতে পারবেন।’