• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনোনয়ন হাতে পেয়ে উল্লসিত প্রার্থীরা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ করা হচ্ছে।  রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।

কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়ন পাওয়া রেলপথ মন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম, অর্থাৎ কুমিল্লা-১১ আসন। আমার এলাকায় এখন নৌকার পক্ষে জোয়ার উঠেছে। আমার এলাকার জনগণ এখন বলে- আগামীতে ইনশাআল্লাহ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক।’

জামালপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মোজাফফর হোসেন বলেন, ‘আমি আশাবাদী যে জয়ী হব। আমি নতুন প্রার্থী। জনগণ আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।