• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে: সালাহউদ্দিন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫
এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে: সালাহউদ্দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট হওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, এ ব্যাপারে নিশ্চিত হয়নি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।’

চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে দল থেকে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন।