• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

‘গ্যাস আর কোনো দিন দেওয়া হবে না, গ্যাসের কথা ভুলে যান’

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
‘গ্যাস আর কোনো দিন দেওয়া হবে না, গ্যাসের কথা ভুলে যান’

পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গ্যাস আর কোনো দিন দেওয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি।’

এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেওয়া সম্ভব হবে না উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল বলেন, ‘এজন্য সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হয়ে যেতে হবে। পাইপলাইনের গ্যাস শিল্পকারখানা ছাড়া আর কোথাও দেওয়া যাবে না।’