• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাঁচ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫
পাঁচ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে অক্টোবরে ১২ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত জনসংযোগ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ অক্টোবর রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে গণমিছিল করা হবে। এরপর ১২ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।’

সংবাদ সন্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত ৫ দফা দাবি মেনে নেওয়া। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে।’

জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়ে দলের মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো চূড়ান্ত করা হয়নি কোন লোগো ব্যবহার করা হবে। যে লোগো দেখানো হয়েছে, তা চূড়ান্ত হয়নি।’