• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেনাবাহিনীর দুই কর্মকর্তা হলেন রাষ্ট্রদূত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫
সেনাবাহিনীর দুই কর্মকর্তা হলেন রাষ্ট্রদূত

বাংলাদেশ সেনাবাহিনীর দুজন কর্মকর্তাকে রাষ্ট্রদূত করেছে অন্তর্বর্তী সরকার। এই দুই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া দুই সেনা কর্মকর্তা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।