• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫

রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে “বিপজ্জনক” ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, হিন্দু