• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নেপালে রাস্তায় ফেলে অর্থমন্ত্রীকে মারধর জনতার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
নেপালে রাস্তায় ফেলে অর্থমন্ত্রীকে মারধর জনতার

জেন-জিদের বিক্ষোভে নেপালে সহিংস পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। পরিস্থিতি খারাপ হওয়ায় মন্ত্রীদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তবে ধাওয়া দিয়ে অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেলকে রাস্তায় ফেলে মারধর করেছে জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

এর আগে সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর দুর্নীতিবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। কারফিউ উপেক্ষা করেই মঙ্গলবার ফের রাজপথে নামে বিক্ষোভকারীরা। সকাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

পাশাপাশি দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও হামলা চালানো হয়। এ ছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা করেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে।