• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই: ড. আসাদুজ্জামান রিপন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫
অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই: ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই। আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে।’
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন আসাদুজ্জামান রিপন।

জুলাই আসাদুজ্জামান রিপন গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ‘লোভের কারণে ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভালো লোককে রাজনীতিতে দেখতে চায় মানুষ। ভয়ের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার পরিণতি অনিবার্য ছিল।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এক বছর বেশি সময় হয়ে গেছে, আরও আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। যার কারণে দেশ অবনতির দিকে যাচ্ছে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চললে ভবিষ্যৎ নেই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনমনে বিশাল পরিবর্তন এসেছে। যেসব ব্যক্তি ও রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই।’