• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না: আইন উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না: আইন উপদেষ্টা

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তবর্তী সরকার বিদায় নেবে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানিয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

আসিফ নজরুল বলেন, ‘এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সব সময় দেখেছেনই।’

আইন উপদ্ষ্টে বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনী সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’

নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তাঁর এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।’