• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিদেশ ভ্রমণে জিওতে থাকতে হবে পাসপোর্ট নম্বার

bijoy71news
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
বিদেশ ভ্রমণে জিওতে থাকতে হবে পাসপোর্ট নম্বার

বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ থেকে জারি করা এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না।

সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় কর্মকর্তা/কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।