• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তা বদলি

bijoy71news
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তা বদলি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশনের (ইসি) ৭১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত বদলির আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। বদলিকৃত ৭১ নির্বাচন কর্মকর্তার বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক করা হয়েছে।