• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সার নিয়ে সুখবর দিলেন কৃষি উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
সার নিয়ে সুখবর দিলেন কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার এসে সারের সব দেনা শোধ করেছে, নভেম্বর পর্যন্ত যে মজুদ রয়েছে তাতে কোনো ঘাটতি হবে না।’

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায়, সেটা নিশ্চিত করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারা দেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে। আগামী মৌসুমের আগেই হয়তো এগুলো চালু হবে। আগে যন্ত্রপাতি কেনার সময় দুর্নীতি হতো। সব কাগজপত্র দুদকে পাঠানো হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “কৃষক যেন আলুর দাম পায়, সেজন্য ওএমএসের মাধ্যমে আলু দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি।”