• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ইসির ৬ নং নিবন্ধিত রাজনৈতিক দলের জায়গায় দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ (স্থগিত) লেখা এবং প্রতীকের জায়গায় নৌকা নেই।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।