• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুদক নতুন সচিব খালেদ রহীম

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
দুদক নতুন সচিব খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।